ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ২৩৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিজের প্রথম টেস্ট জিততে বাংলাদেশকে ৫১১ রানের টার্গেট দিয়েছে সফরকারী শ্রীলংকা। প্রথম ইনিংসে ৯২ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪১৮ রানে অলআউট হয় লংকানরা। অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ১০৮ ও কামিন্দু মেন্ডিস ১৬৪ রান করেন। প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন দু’জনে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে লংকানদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১১৯ রান। ৫ উইকেট হাতে নিয়ে ২১১ রানে এগিয়েছিলো তারা। অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ২৩ ও বিশ^ ফার্নান্দো ২ রানে অপরাজিত ছিলেন।
আজ তৃতীয় দিন ফার্নান্দোকে ৪ রানে আউট করেন পেসার খালেদ আহমেদ। এরপর সপ্তম উইকেটে ২৭৩ বলে ১৭৩ রান যোগ করে শ্রীলংকাকে বড় লিড এনে দেন ধনাঞ্জয়া ও কামিন্দু মেন্ডিস। প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেটে ২৪৫ বলে ২০২ রানের জুটি গড়েছিলেন তারা।
৯টি চার ও ২টি ছক্কায় ১৭৯ বলে ১০৮ রান করে মিরাজের শিকার হন ধনাঞ্জয়া। চা-বিরতির আগে সেঞ্চুরি তুলে নেন কামিন্দু।
তাইজুলে বলে শেষ ব্যাট হিসেবে আউট হন ২৩৭ বল খেলে ১৬টি চার ও ৬টি ছক্কা মারা কামিন্দু।
বাংলাদেশের মিরাজ ৪টি, নাহিদ রানা-তাইজুল ২টি করে এবং শরিফুল-খালেদ ১টি করে উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat