ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০২-২৪
  • ৭৯০৮২ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভাসমান আন্তঃজেলা মহিলা চোর ও ছিনতাই চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । এ সময় তাদের কাছ থেকে নগত ১২ হাজার টাকা ও কয়েকটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে । 
এরা দির্ঘদিন ধরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক, বীমা ও হাট-বাজারের বিভিন্ন স্থানে  চুরি ও ছিনতাই করে আসছিল এই মহিলা চোর চক্রটি । 
ভুক্তভোগী মোছাঃ আছমা খাতুন নামের এক মহিলার অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আন্তঃজেলা মহিলা চোর ও ছিনতাই চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো  বুলবুলি খাতুন ওরফে টুটু (৪৫), রূপালী খাতুন (৪০), মোছাঃ রূপালী (২৫), মোর্শিদা খাতুন (৩০), রাবেয়া খাতুন (২১), শাবনুর খাতুন (২০), আনোয়ারা খাতুন (২০), আঞ্জু খাতুন (৩৫), নাছিমা খাতুন (২৭), রিক্তা খাতুন (১৪)। এরা সবাই জামালপুর জেলার ইসলামপুর থানার, পাবনা ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। 
এব্যাপারে প্রেস ব্রিফিংয়ে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর জানান, দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় এই মহিলা চোর চক্রটি এলাকার বিভিন্ন ব্যাক, বীমা সহ আর্থিক প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও হাট-বাজারের বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাই করে আসছিল। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বিভিন্ন স্পট থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করে।   
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা ছদ্মবেশে সংঘবদ্ধ হয়ে গ্রাহক সেজে বিভিন্ন ব্যাংকে ভীড় জমিয়ে গ্রাহকের উঠানো টাকা কৌশলে মানিব্যাগ ও ভেনেটিব্যাগ থেকে তুলে নিয়ে পালিয়ে যায়। এরা সবাই উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় ভাসমান অবস্থায় ভাড়াটে ঘরে বসবাস করে আসছিল।  
ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, আন্তঃজেলা মহিলা চোর ও ছিনতাই চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অধিক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।    

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat