ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০২-২৩
  • ৬৫৬৯০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে জড়িত ৫শ’টিরও বেশি লক্ষ্যবস্তুর ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে, কারণ কিয়েভে মস্কোর আগ্রাসনের দুই বছর পর সেখানে এখনো যুদ্ধ চলছে। বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ এ কথা জানিয়েছে।
খবর এএফপি’র।
ট্রেজারি বিভাগের এক মুখপাত্র এএএফপি’কে বলেন, শুক্রবারের এ পদক্ষেপ ‘রাশিয়া, মস্কোর সক্ষমতা এবং দেশটির যুদ্ধযন্ত্রকে আঘাত করবে।’
মুখপাত্র আরো বলেন, এসব নিষেধাজ্ঞা মার্কিন ট্রেজারি এবং পররাষ্ট্র  উভয় বিভাগ থেকে আরোপ করা হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কথা উল্লেখ করে মার্কিন ট্রেজারি বিভাগ বলেছে, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটিই হবে সবচেয়ে বড় একক ধাপ।’
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশি দেশ ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে ওয়াশিংটন ও তার মিত্ররা মস্কোর রাজস্ব এবং সামরিক শিল্প খাত লক্ষ্য করে অনেক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এ ধরনের প্রচেষ্টার মধ্যে তেল ও পেট্রোলিয়াম পণ্য রপ্তানি থেকে মস্কোর রাজস্ব আয় কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো জ্বালানি তেলের মূল্যসীমা বেঁধে দেয়।
খবরে বলা হয়, ক্রেমলিনের বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনি গত সপ্তাহে আর্কটিক কারাগারে মারা যাওয়ার পর যুক্তরাষ্ট্র শুক্রবার নতুন করে রাশিয়ার বিরুদ্ধে এসব নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে।
এরআগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পরিকল্পনা পুনর্ব্যক্ত করে বলেছিলেন, ‘নাভালনির মৃত্যুর জন্য দায়ী পুতিন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat