ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০২-১৭
  • ২৩৭০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)  শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে  চলমান সংঘাত বন্ধে ব্যবস্থা নিতে  বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. শিরীণ  আখতারকে অনুরোধ করেছেন।
তিনি আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যরে সঙ্গে কথা বলেন এবং সংঘাতের জন্য দায়ী  ব্যক্তিদের  বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে এ অনুরোধ জানান।
এছাড়াও শিক্ষামন্ত্রী ইতিপূর্বে যারা এই ধরনের সহিংসতায় জড়িত হয়েছে তাদের বিরুদ্ধে একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত অছাত্রদের হল ত্যাগ  নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত  করার বিষয়েও কথা বলেন তিনি।
এ বিষয়ে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেয়ার বিষয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান মন্ত্রী।
মন্ত্রী কোন রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম ব্যবহার করে যেন কোন দায়ী ব্যক্তি নিষ্কৃতি না পায় এ বিষয়ে সচেতন থাকতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে  নির্দেশ দেন।
 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য শিরীণ আখতার  শিক্ষামন্ত্রীর অনুরোধের  প্রেক্ষিতে আগামীকাল রোববার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় আইন শৃঙ্খলা বিষয়ক সভা আহ্বান করতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কে এম নূর আহমদকে  নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat