ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০২-০৭
  • ৫৩৬৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের প্রথম পেসার হিসেবে আইসিসি টেস্ট  বেলিং র‌্যাংকিং  তালিকা শীর্ষ স্থান দখল  করেছেন জসপ্রিত বুমরাহ। তিন ধাপ এগিয়ে সতীর্থ স্পিনার রবীচন্দ্রন অশ্বিনকে সরিয়ে ৮৮১ রেটিং নিয়ে সিংহাসন দখলে নেন বুমরাহ। তৃতীয়স্থানে নেমে যান অশ্বিন। 
সদ্যই বিশাখাপতœমে শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৯১ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বুমরাহ। ১০৬ রানে ম্যাচটি  জিতে ইংলিশদের বিপক্ষে সিরিজে সমতা আনে ভারত। 
ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং পারফরমেন্সের সুবাদে ভারতের চতুর্থ বোলার হিসেবে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নেন বুমরাহ। এর আগে ভারতের পক্ষে বিভিন্ন সময়ে শীর্ষে উঠেছিলেন তিন স্পিনার অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও বিষাণ সিং বেদি।
ভারতীয় পেসারদের মধ্যে র‌্যাংকিংয়ে সর্বোচ্চ দ্বিতীয়স্থানে উঠেছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ১৯৭৯ সালের ডিসেম্বর থেকে ১৯৮০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয়স্থানে ছিলেন কপিল। 
এর আগে এই তালিকায় বুমরাহর সেরা অবস্থান ছিলো তৃতীয়। বুমরাহর আগে ২০১০ সালের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত তৃতীয়স্থানে উঠেছিলেন ভারতের সাবেক পেসার জহির খান।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২০৯ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ৩৭ ধাপ এগিয়ে ব্যাটিং তালিকার ২৯ নম্বরে উঠেছেন ভারতের যশ্বসী জয়সওয়াল। 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১১৮ ও ১০৯ রান করে ৮৬৪ রেটিং নিয়ে শীর্ষস্থান আরও শক্তপোক্ত করেছেন  নিউজিল্যান্ডের কেন  উইলিয়ামসন।  
টেস্টে অলরাউন্ডার তালিকায় ৪১৬ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের জাদেজা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat