ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০২-০৫
  • ২৩৭৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ এস এম মাকসুদ কামাল বলেছেন, দেশে শুধু সরকারি নয়,বেসরকারি কিংবা ব্যক্তিগত পর্যায়ে আরো লাইব্রেরি প্রতিষ্ঠা করা প্রয়োজন।
তিনি বলেন, লাইব্রেরি হল জ্ঞানের ভান্ডার। বর্তমানে দেশে ৭১টি পাবলিক লাইব্রেরি রয়েছে। জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে বেশি বই পড়তে হবে। বই পড়ার মাধ্যমে সকল পর্যায়ের মানুষ পৃথিবীর ইতিহাস, ঐতিহ্য, মানবতার প্রকাশ  ও নিজের সম্পর্কে জানতে পারবে।
আজ জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপন উপলক্ষে ‘গ্রন্থাগারে বই পড়ি,স্মার্ট বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপাচার্য এই শোভাযাত্রার উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অনুষ্ঠানে 
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat