ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১২-১১
  • ৪৫৭৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় একলাখ ৮৬ হাজার ১৩২ টি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
আজ সোমবার সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় জেলার সিভিল ডা. মোহাম্মদ জিল্লুর রহমান এসব তথ্য জানান।
’ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ শীর্ষক প্রতিপাদ্যে আগামীকাল (১২ ডিসেম্বর) সারাদেশে  দিনব্যাপী জাতীয় ভিটামিন  ’এ’প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে ।
আলোচনাসভায়  জানানো হয়, জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ’এ’ প্লাস  ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তাদের মধ্যে ৬ থেকে ১১মাস বয়সী ২৫ হাজার সাতশ’ সাতটি শিশুকে নীল রঙের ভিটামিন  ’এ’  প্লাস ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী একলাখ ৬০ হাজার চারশ’২৫টি শিশুকে লাল রঙের ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলায় মোট একহাজার সাতশ’ ৯ টি কেন্দ্রে দু’প্রকারের ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনহাজার চারশ’ ৩২ জন স্বেচ্ছাসেবক, ২১১ জন স্বাস্থ্য সহকারী, ১৮২ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, ২৪৬ জন পরিবার কল্যাণ সহকারী এবং ২১৬ জন প্রথম শ্রেণির তত্ত্ববধায়ক সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত জেলার ৫ উপজেলার ৬৭ টি ইউনিয়নের এবং ৪ টি পৌরসভার বিভিন্ন কেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
এ আলোচনাসভায় গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. দ্বীবাকর বিশ্বাস, সিনিয়র সাংবাদিক রবীন্দ্র নাথ অধিকারী, মাহবুব হোসেন সারমাত, মনোজ কুমার সাহা-সহ জেলায় কর্মরত  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat