ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-১২-১১
  • ৪৫৬৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ১৯ ডিসেম্বর ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে দলের মূল তারকা আর্লিং হালান্ডের ফিটনেসের আশা করছেন ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা। 
নরওয়েজিয়ান এই স্ট্রাইকার এবারের মৌসুমে সিটির প্রিমিয়ার লিগের ১৫টি ম্যাচেই মূল দলে খেলেছেন। কিন্তু পায়ের ইনজুরির কারনে রোববার লুটন টাউনের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচটিতে অনুপস্থিত ছিলেন। 
কতদিন হালান্ডকে বাইরে থাকতে হবে এমন প্রশ্নের জবাবে বিবিসিকে গার্দিওলা বলেছেন, ‘আমরা জানিনা, দেখা যাক কি হয়। আশা করছি ক্লাব বিশ্বকাপে আমরা তাকে সুস্থ দেখতে পাবো। 
সৌদি আরবে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে সিটি মেক্সিকান ক্লাব লিও কিংবা জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসের মুখোমুখি হবে। সেমিফাইনালে আগে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন সিটিকে কোন ম্যাচ খেলতে হবেনা। 
এবারের মৌসুমে ইতোমধ্যেই প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ১৪ ও সব মিলিয়ে ১৯ গোল করেছেন হালান্ড। লুটনের বিপক্ষে ম্যাচের আগে গার্দিওলা বলেছেন, পায়ের হাড়ে সামান্য অস্বস্তি দেখা দেয়ায় সে খেলতে পারেনি। আগামী কয়েকদিন তাকে পর্যবেক্ষনে রাখা হবে, শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। সিটিতে আসার পর থেকে হালান্ড তার গুরুত্বের প্রমান দিয়েছে। কিন্তু ইনজুরি, নিষেধাজ্ঞা মিলিয়ে নানা সমস্যায় তাকে দলে পাওয়া যাচ্ছেনা। আমাদের এর সাথে মানিয়ে নিতে হবে। 
বুধবার চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের মুখোমুখি হবে সিটিজেনরা। ইতোমধ্যেই গার্দিওলার দল ইউরোপীয়ান সর্বোচ্চ ক্লাব আসরের শেষ ষোল নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat