ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১২-১০
  • ৬৮৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্রেডিট কার্ড খেলাপির দায়ে বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। রবিবার (১০ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দিয়েছেন।
এসময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডলি সায়ন্তনী বলেন, আমার এলাকাবাসীসহ সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন রায় শোনার জন্য। আমার মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা করা হয়েছে। দেশবাসী ও এলাকাবাসী সবার কাছে আমি কৃতজ্ঞ। 
নির্বাচনে জয়ী হবেন আশাবাদ ব্যক্ত করে এই গায়িকা বলেন, আমি অনেক রেসপন্স (সাড়া) পাচ্ছি। এলাকাবাসীর সঙ্গে আমার সবসময় কথা হচ্ছে। আমি আশাবাদী আমি জয়ী হবো।
ডলি সায়ন্তনী পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী। ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান তার মনোনয়ন বাতিল করেছিলেন।
পরে গত বুধবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে আগারগাঁও নির্বাচন ভবন প্রাঙ্গণে ২ নম্বর অস্থায়ী বুথে রিটার্নিং অফিসারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জমা দেন তিনি। অবশ্য মনোনয়নপত্র ফিরে পাওয়ার জন্য এর আগেই ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ করেছেন তিনি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat