ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১২-০৫
  • ৪৫৬৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে বৈধ লাইসন্সের অস্ত্র জমাদান নিশ্চিত এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
জনস্বার্থে ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের এডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ রাখতে বৈধ লাইসেন্সধারী অস্ত্র জমাদান নিশ্চিত এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহনীকে ইসি কর্তৃক প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে। শিগগির এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অনুরোধ জানানো হয়েছে নোটিশে।
এডভোকেট এস এম জুলফিকার আলী জুনু নোটিশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়, গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে বৈধ লাইসেন্সধারী অস্ত্র তফসিলোক্ত নির্বাচনকালের জন্য সংশ্লিষ্ট থানায় জমা রাখা আবশ্যক এবং শিগগির অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেয়া আবশ্যক। সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পেতে পারে বলে বিশিষ্টজনরা উদ্যোগ প্রকাশ করেছে।
অনতিবিলম্বে বৈধ লাইসেন্সধারী অস্ত্র স্থানীয় থানায় জমাদানের বিশেষ নির্দেশনা ও দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনার জন্য বিশেষ নির্দেশনা দিতে সিইসির প্রতি নিকট নোটিশে অনুরোধ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat