ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ডুসেন রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও
  • প্রকাশিত : ২০২৩-১১-১৯
  • ৭৯০০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আজ ও আগামীকাল সোমবার বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর আহুত ৪৮ ঘণ্টার হরতালের আগের দিন রাতে রাজধানীতে আরও ৪’টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। এছাড়া তারা আজ সকালে একটি সিএনজিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
আজ  সকাল সাড়ে ৮ টার দিকে রাজধানীর কাজী আলাউদ্দিন রোড ওয়ানস্টার হোটেলের সামনে একটি সিএনজিতে নাশকতাকারীদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে আগুন লেগে যায়। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৯টা (১৫ ঘণ্টা) পর্যন্ত দুর্বৃত্তরা রাজধানীতে ৪টি বাসে ও একটি সিএনজি চালিত বেবিটেক্সিতে অগ্নিসংযোগ করেছে। এতে আহতের কোন ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিস।
আজ ‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী’ মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার  এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, আজ সকালে সর্বশেষ তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম  জানান, শনিবার রাত ১১টা ৪৭ মিনিটে ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালের সামনে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুবৃর্ত্তরা। খবর পেয়ে পলাশী ব্যারাক থেকে ফায়ার স্টেশনের দু’টি ইউনিট রোববার রাত ১২টা ১ মিনিটে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। এতে কেউ হতাহত হয়নি। তিনি জানান, এদিকে শনিবার রাত ১১টা ৫৮ মিনিটে মিরপুর কালশি রোডে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় নাশকতাকারীরা।  খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌছে রাত ১২টা ১০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।
এছাড়া একই দিন সন্ধ্যা রাত ৬টা ৫০ মিনিটে মিরপুরের কাফরুল বিহঙ্গ বাসে আগুন দেয় দুবৃর্ত্তরা। রাত ৭টা ৪০ মিনিটে গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় নাশকতাকারীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat