ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-১১-১৮
  • ৪৫৮৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় নিউ হ্যাম্পশায়ারে একটি মানসিক হাসপাতালে শুক্রবার এক বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে ঐ হামলাকারীও নিহত হয়। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে ।
খবর এএফপি’র।
রাজ্য পুলিশের কর্নেল মার্ক হল বলেন, সন্দেহভাজন ব্যক্তি কনকর্ডের নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ঢুকে একজনকে গুলি করে।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ঐ হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত এক সৈন্যের গুলিতে সন্দেহভাজন ব্যক্তি মারা যায়।’
তিনি আরো বলেন, হামলা হাসপাতালের লবিতে সীমাবদ্ধ ছিল।
মার্ক হল বন্দুকধারী বা নিহতের পরিচয় জানাতে পারেননি।
তিনি বলেন, ‘সেখানে জনসাধারণ, হাসপাতালের রোগী বা স্টাফদের কোন হুমকি নেই।’
রাজ্যের রাজধানী কনকর্ডের নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ১৮৫টি বেড রয়েছে। হাসপাতালটিতে জটিল মানসিক রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রে প্রায়ই এমন বন্দুক হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যেখানে মানুষের সংখ্যার চেয়ে বেশি বন্দুক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat