ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-১১-১৬
  • ৫৬৯৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিজ সারাহ কুক বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি আজ বৃহস্পতিবার চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিদর্শনকালে চিটাগাং চেম্বার পরিচালকম-লীর সাথে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে মতবিনিময় সভায় এ অভিমত ব্যক্ত করেন।  
চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ যুক্তরাজ্যের সাম্প্রতিক ঘোষণাকৃত জিএসপি ফ্যাসিলিটি ‘ডেভলপমেন্ট কান্ট্রিস ট্রেডিং স্কিম’ (ডিসিটিএস)-এ বাংলাদেশকে ২০২৯ সাল পর্যন্ত শুল্ক ও কোটামুক্ত সুবিধার আওতায় রাখার জন্য ধন্যবাদ জানান। 
তিনি চট্টগ্রাম অঞ্চলের ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন ও ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার বৃহৎ শিল্পাঞ্চল-বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান।   
মতবিনিময়কালে সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট তরফদার মো. রুহুল আমিন বলেন, বাংলাদেশের রয়েছে ব্লু ইকোনমির অপার সম্ভাবনা। তাই এ সেক্টরে যুক্তরাজ্যের টেকনোলজি ও প্রযুক্তি সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে। 
এ সময় চেম্বার পরিচালক একেএম আক্তার হাসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম  চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মাহফুজুল হক শাহ, আলমগীর পারভেজ, নাজমুল করিম চৌধুরী শারুন, আবু সুফিয়ান চৌধুরী, মোহাম্মদ আকতার পারভেজ, মাহবুবুল হক মিয়া, মোহাম্মদ আদনানুল ইসলাম, মোহাম্মদ মনির উদ্দিন, আখতার উদ্দিন মাহমুদ, ওমর মুক্তাদির এবং ব্রিটিশ হাইকমিশনের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর ডান পাশাসহ হাই কমিশনের কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat