ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-১১-১৫
  • ৩৪৭২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলের বড় অংশে প্রচন্ড তাবদাহ বয়ে যাওয়ায় মঙ্গলবার রিও ডি জেনেরিওতে আগুনের মতো তাপমাত্রা অনুভূত হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, থার্মোমিটারের পরিমাপে ৩৯ ডিগ্রি সেলসিয়াস দেখা গেলেও তাতে তাপের যথাযথ তীব্রতা বোঝা যায়নি। খবর এএফপি’র।
রিওতে ৫৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটি ছিল আর্দ্রতা, তাপমাত্রা ও বাতাসের গতির উপর নির্ভর করে ত্বকে কতটা গরম বা ঠান্ডা অনুভূত হয় তার পরিমাপ।
রিও অ্যালার্ট সিস্টেম অনুসারে গত ফেব্রুয়ারির ৫৮ ডিগ্রি সেলসিয়াসের উচ্চতাকে ছাড়িয়ে গেছে।
রাজধানী ব্রাসিলিয়া ছাড়াও দেশের দক্ষিণ-পূর্ব মধ্য-পশ্চিম এবং উত্তরের অংশের ১৫টি রাজ্যকে প্রচন্ড গরমের কারণে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেটিওরোলজি সতর্কতা দিয়েছে। এই তাপমাত্রা ২০১৪ সালে রেকর্ড শুরুর পর থেকে সর্বোচ্চ তাবদাহ হিসেবে চিহ্নিত।
সাও পাওলোর বাসিন্দারাও প্রচন্ড তাবদাহের মুখোমুখি হচ্ছে। পৌরসভা জলবায়ু জরুরি ব্যবস্থাপনা কেন্দ্র অনুসারে মঙ্গলবার বিকেলে থার্মোমিটারের পরিমাপে গড়ে ২১ শতাংশের কম আর্দ্রতাসহ তাপমাত্রা ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।
ইনমেট সোমবার জারি করা একটি বুলেটিনে অনুমান করেছে, অসময়ে উচ্চ তাপমাত্রা মৌসুমি স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ায় বিশেষকরে গত সপ্তাহান্ত থেকে ব্রাজিলিয়ানদের ভোগাচ্ছে এবং শুক্রবার পর্যন্ত বহাল থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat