ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১১-১৩
  • ৪৫৬৭২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি.এম কাদের এমপি’র সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
আজ বেলা ৩টায় পিটার হাস জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।
সভা শেষে গণমাধ্যম কর্মীদের সাথে বৈঠক নিয়ে কথা বলেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি। তিনি বলেন, ডোনাল্ড লু’র একটি চিঠি হস্তান্তর করার জন্যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আমাদের কার্যালয়ে এসেছিলেন। তিনি চিঠিটা আমাদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছেন।
চিঠির বিষয়ে জাপা মহাসচিব বলেন, চিঠিটা খুবই সংক্ষিপ্ত, এতে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে আমাদের নির্বাচনে যাওয়ার প্রস্তুতি রয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat