ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১১-০২
  • ৪৫৭৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মা ইলিশ রক্ষায় অভিযানের আজই শেষ দিন। রাত ১২টার পর নিষেধাজ্ঞা উঠে যাবে এবং জেলেরা আবার নদীতে মাছ শিকারে করবে। নিষেধাজ্ঞার শেষ সময়ে আজ জেলার উপজেলা সদর ও দৌলতখানের মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে আজ ৭৭ জেলেকে জরিমানা করা হয়েছে।
ইলিশের প্রজনন নির্বিঘœ করতে ২২ দিনের নিষেধাজ্ঞার পর আজ রাতে জেলেরা ছুটবেন ইলিশ শিকারে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় স¤পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। 
ইলিশ মাছ আহরণ নিষেধাজ্ঞার সময় তৎপর ছিলো প্রশাসন। তারই ধারাবাহিকতায় নিষেধাজ্ঞার শেষ সময়ে জেলার উপজেলা সদর ও দৌলতখানের মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে আজ ৭৭ জেলেকে ২ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৎস্য বিভাগের উদ্যেগে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযানে মোট ৮২ জেলেকে আটক করা হয়। পরে পাঁচজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এসময় প্রায় ২ লাখ মিটার অবৈধ জাল, ৬৫ কেজি ইলিশ ও ৮টি ট্রলার জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, জরিমানাকৃতদের মধ্যে সদরের ৫১ জনকে মোট ২ লাখ টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আলী সূজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন ও রহমতউল্লার ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দৌলতখান উপজেলার ২৬ জন জেলেকে ১৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান।
তিনি জানান, জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট ও মাছ অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া ট্রলারের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat