ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১০-৩০
  • ৮১২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উপমহাদেশের কালজয়ী সংগীতজ্ঞ শচীন দেব বর্মণ (এসডি বর্মণ) স্মরণে নগরীতে আজ থেকে দুই দিনব্যাপী ‘শচীন মেলা’র শুরু হচ্ছে।
জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর দক্ষিণ চর্থায় এসডি বর্মণের বাড়ির প্রাঙ্গণে আয়োজিত এ মেলার আজকের কর্মসূচিতে থাকছে আজ সোমবার বিকেল ৩টায় র‌্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন- সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।
এসডি বর্মণ ১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় জন্মগ্রহণ করেন। ১৯ বছর বয়সে তিনি চলে যান কলকাতায়। ১৯৪৪ সালে তিনি সপরিবারে মুম্বাই চলে যান। মুম্বাই চলচ্চিত্র জগতে শ্রেষ্ঠ সংগীত পরিচালকের মর্যাদা লাভ করেন। ভারত সরকার তাকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করেন। প্যারালিটিক স্টোকে আক্রান্ত হয়ে পাঁচ মাস কোমায় থাকার পর ১৯৭৫ সালের ৩১ অক্টোবর তিনি পরলোক গমণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat