ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১০-২৯
  • ৫৭০০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানা গুনতে হচ্ছে পাকিস্তানকে। চেন্নাইয়ে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে স্লো ওভার রেটের দায়ে পাকিস্তান দলকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা  করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গত শুক্রবার অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ  ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে  এক উইকেটে  হেরে যায় পাকিস্তান। এর মাধ্যমে  এ পর্যন্ত টুর্নামেন্টের ছয় ম্যাচে অংশ নিয়ে টানা চারটিতে  পরাজিত হলো উপমহাদেশের এই শক্তিধর ক্রিকেট দলটি। শুধুমাত্র প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়,‘নির্ধারিত সময়ে টার্গেটের চেয়ে চার ওভার কম বল করায় পাকিস্তান দলের বিরুদ্ধে এই শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করেছেন আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।’
আইসিসির নিয়ম অনুযায়ী প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে কেটে নেয়ার বিধান রয়েছে। আগামী মঙ্গলবার কোলকাতায় বাংলাদেশের মোকাবেলা করবে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat