ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১০-২৮
  • ৫৬৯০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলা সদরে আজ পার্বত্য চট্টগ্রাম (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) থেকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদে পদ লাভকারি চারজন ছাত্রনেতাকে সংবর্ধনা দিয়েছে জেলা ছাত্রলীগ। 
রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে শনিবার বিকাল সাড়ে ৩টায় রাঙ্গামাটি পৌরসভা ময়দানর এ সংবর্ধনা ও ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। 
রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় এ সংবর্ধনা ও ছাত্র সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংসুই প্রু চৌধুরী। 
সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আকবর হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাবেক সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম সাইদুল প্রমুখ।
ছাত্র সমাবেশে সংবর্ধিত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা হলেন- বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি রবিন বাহাদুর, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক অর্কপল তালুকদার, উপ-আপ্যায়ন শাহাদাত হোসেন, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক আমির হোসেন খসরু।
ছাত্র সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat