ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১০-২৭
  • ৪৫৮৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেক্সিকোর আকাপুলকোতে হারিকেন ওটিসের তাণ্ডবে অন্তত ২৭ জন মারা গেছে, ক্ষতি হয়েছে ব্যাপক। কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানান।
দেশটির নিরাপত্তা মন্ত্রী রোজা আইসেলা রদ্রিগোয়েজ এক সংবাদ সম্মেলনে বলেন, ঝড়ের কারনে ২৭ জন মারা গেছে, আহত হয়েছে ৪ জন।
বেশিরভাগ মৃত্যু নদীর পানিতে ভেসে গিয়ে হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ওটিস ঘন্টায় ২৭০ কিলোমিটার বেগে আকাপুলকোর ওপর দিয়ে বয়ে যায়। এ সময়ে বাড়ি ঘরের জানালার কাঁচ ভেঙে যায়, গাছপালা উপড়ে পড়ে এবং ওই এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এছাড়া ঝড়ে বেশ কিছু ভবনের ক্ষতি হয়। উঁচু ভবনের দেয়ালে ফাঁকা গর্তের সৃষ্টি হয়।
দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাদর বুধবার দুর্গত এলাকা পরিদর্শনে যান। ভূমিধসের কারনে সড়ক বন্ধ হয়ে পড়ায় কর্মকর্তাদের পায়ে হেঁটে পথ পাড়ি দিতে হয়। 
মেক্সিকো সিটিতে ফিরে লোপেজ এই ঝড়কে বিপর্যকর বলে বর্ণনা করেন।
ওই এলাকার বাসিন্দা এরিক হার্নান্দেজ(২৪) বলেছেন, আকাপুলকোতে পুরোপুরি বিপর্যয় ঘটে গেছে। এরকমটা আগে কখনও ঘটেনি।
উল্লেখ্য, বিশ^ আবহাওয়া সংস্থা হারিকেন ওটিসকে রেকর্ডকৃত সকল গ্রীস্মমন্ডলীয় ঝড়ের মধ্যে সবেচেয়ে দ্রুত ও তীব্রতর বলে বর্ণনা করেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat