ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১০-২৫
  • ৬৭৯৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কে বলবে বয়স তার পঞ্চাশ ছুঁতে চলেছে! সদ্য পা দিয়েছেন ৪৮-এ। প্রিয় মানুষদের সঙ্গে জন্মদিন উদযাপনও করেছেন মালাইকা অরোরা। তবে তার জন্মদিনে দেখা যায়নি প্রেমিক অর্জুন কাপূরকে।
জন্মদিনের উদযাপনের একাধিক ছবি সমাজিক মাধ্যমের পাতায় পোস্ট করেন মালাইকা। সেই ছবিতে অর্জুন। যদিও সমাজিক মাধ্যমের পাতায় মালাইকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি ‘ইশকজাদে’ খ্যাত নায়ক। এমনকি, সেই পোস্টে মালাইকাকে ‘বেবি’ বলেও সম্বোধন করেন তিনি। তাতে কি মন গলল অভিনেত্রীর?
সম্প্রতি এক সাক্ষাত্কারে অবশ্য মালাইকা এই ধোঁয়াশা পরিস্কার করেছেন। মালাইকা-অর্জুন সম্পর্ক কোন পর্যায়ে, ‘আমি এই মুহূর্তে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। আমি এমন একটা সময়ে রয়েছি... আমি ব্যক্তিগত জীবন নিয়ে স্রেফ তখনই কথা বলি, যখন না বলে আর উপায় থাকে না। আমার কোনও সাফাই দেওয়ার নেই, কারণ এ নিয়ে যা কিছু বলার ছিল, তা আগেই বলা হয়ে গিয়েছে।’ 
অর্জুনের সাথে তবে কী সম্পর্ক এখন সমাপ্তির দিকে। এমন প্রশ্ন করতেই মালাইকা বলেন, ‘ডিভোর্সের পরে কী কোনো মেয়ে স্বাধীনভাবে চলতে পারবেনা? আমার ডিভোর্স হয়েছে অনেক বছর আগে। অথচ এরপর থেকেই আমাকে কখন জোড়া দেখা যাবে। কারো সাথে দেখলেই তার সাথে বিয়ে কবে হবে? কেন? এটা তো একধরনের মানসিক নির্যাতন, যা মিডিয়া আমাকে করে থাকে!’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat