ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-১০-১০
  • ৬৬৯৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদিতে তিতাস গ্যাসের লাইন বিস্ফোরিত হয়ে  ৫ জন শ্রমিক দগ্ধ  হয়েছেন।দগ্ধদের দ্রুত উদ্বার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে  রাজধানীর ক্যান্টনমেন্ট মানিকদি নামাপাড়া এলাকায় রাস্থা খুঁড়ে ওয়াসার লাইনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, সিয়াম (২০), মেহেদী হাসান (২৩), জুয়েল (২১), আব্দুল মুমিন (২২) ও দেলোয়ার (২৪)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ  (ওসি) মো. বাচ্চু মিয়া বিষয়টি  নিশ্চিত করেছেন।
দগ্ধ শ্রমিকদের সহকর্মী  সুপারভাইজার  আনিসুর রহমান জানান, মঙ্গলবার সকালে ক্যান্টনমেন্টের মানিকদি নামাপাড়া এলাকায় তারা রাস্তা খুঁড়ে ওয়াসার কাজ করছিলেন। এ সময় সেখানে তিতাসের গ্যাস লাইন থেকে গ্যাস বের হতে থাকে। তখন তাদের মধ্যে একজন গ্যাস লাইটার দিয়ে চেক করতে গেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তারা সবাই ওয়াসার শ্রমিক। তাদের সকলের গ্রামের বাড়ি বগুড়া জেলায়।
এদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম জানান, তাদের মধ্যে দেলোয়ারের ২০, আব্দুল মমিনের ১৫,  সিয়ামের শরীরের ১২, জুয়েলের ৮ ও মেহেদী হাসানের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। ৫ জনের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা অবজারভেশনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat