ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৪
  • ৭৭৭৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনা প্রতিষ্ঠান মেসার্স বাংলাদেশ বয়াং টেক্সটাইল কোম্পানি লিমিটেড ২ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে উত্তরা ইপিজেডে একটি টেক্সটাইল ও হোম টেক্সটাইল প্রস্তুতকারী কারখানা স্থাপন করতে যাচ্ছে। 
এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং প্রতিষ্ঠানটির মধ্যে আজ বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং বাংলাদেশ বয়াং টেক্সটাইল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান পেং লিও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 
সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এ কারখানাটিতে ১৯৯৩ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশ বয়াং টেক্সটাইল কোম্পানি বার্ষিক ৫ কোটি মিটার লিনেন বা কটন ওভেন ও ডেনিম ফেব্রিকস এবং ৩০ লাখ পিস হোম টেক্সটাইল যেমন বালিশের কভার, বেড শীট ও টেবিল ক্লথস উৎপাদন করবে। 
অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর এবং নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  
উল্লেখ্য, উত্তরা ইপিজেড উত্তরাঞ্চলের জীবনযাত্রা পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ২০০১ সালে উত্তরা ইপিজেড প্রতিষ্ঠার পর এক সময়ের দারিদ্র্য পীড়িত এই এলাকাটি একটি শিল্পোন্নত এলাকায় পরিণত হয়। বর্তমানে এই ইপিজেডে ২৫টি চালু শিল্প প্রতিষ্ঠানে প্রায় ৩৫,০০০ বাংলাদেশী নাগরিক কর্মরত রয়েছেন। উত্তরা ইপিজেডে এখন পর্যন্ত ২৩.৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে এবং এখান থেকে ২৩৪.২ কোটি মার্কিন ডলার সমমূল্যের পণ্যসামগ্রী রপ্তানি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat