ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৯-২১
  • ৭৮৭৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি  : নড়াইলে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা থানায় মামলা দায়ের আসামী পলাতক। নড়াইলের লোহাগড়ায় ৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তালবাড়িয়া গ্রামে।  এ ঘটনায় বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী শিশু কন্যার মা বাদী হয়ে ফাহিম মোল্যা (১৬) নামের এক তরুণের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্ত ফাহিম মোল্যা ওই গ্রামের আজাদুল মোল্যার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ৪ বছরের শিশু কন্যাকে তার নিজ বাড়ি থেকে মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে আসামি ফাহিমের বাড়ির ঘরের ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন ওই শিশুর কান্নার চিৎকার শুনে তার মা এগিয়ে আসলে অভিযুক্ত ফাহিম ঘর থেকে দ্রুত পালিয়ে যায়। ওই সময়ে শিশুর মা স্থানীয় মাতব্বরসহ অন্যান্য লোকজনকে বিষয়টি জানান। পরে শিশুটিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। এ ঘটনায় বুধবার রাতে শিশু কন্যার মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশু কন্যার মা থানায় মামলা দায়ের করেছেন। আসামী পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat