ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৯-২০
  • ৫৮৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সফররত নেপালের শিল্প, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সঙ্গে বৈঠকে পারস্পরিক স্বার্থ, সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেছে।
রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে নেপাল সরকারের শিল্প অধিদপ্তরের মহাপরিচালক বাবু রাম গৌতমের নেতৃত্বে নেপালি প্রতিনিধিদল শিল্প ও বাণিজ্য বিষয়ে বিভিন্ন ধারণা ও তথ্য বিনিময় করেন।
আলোচনায় বাংলাদেশের সমৃদ্ধ পোশাক শিল্প, শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা এবং অব্যাহত প্রবৃদ্ধি অর্জনের জন্য শিল্পের কৌশলগত রূপকল্পসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় উঠে আসে। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বৈঠকে বাংলাদেশের পোশাক শিল্পের রপ্তানি বাজার বহুমুখীকরণ এবং নতুন রপ্তানি গন্তব্য অনুসন্ধানে শিল্পের চলমান প্রচেষ্টাগুলো অবহিত করেন।
তিনি বাংলাদেশ থেকে নেপালে পোশাক রপ্তানির বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং পারস্পরিকভাবে লাভবান হওয়ার সুযোগগুলো কাজে লাগাতে দুই দেশের মধ্যে সহযোগিতার উপর জোর দেন।
নেপালি প্রতিনিধিদল নেপালে বিনিয়োগের সম্ভাবনা এবং বিনিয়োগকারীদের জন্য নেপালে বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো তুলে ধরেন।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সুবিধা কাজে লাগাতে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat