ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৯
  • ৪৫৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডে বেজে উঠেছে অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডা-র বিয়ের সানাই। আগামী ২৪ শে সেপ্টেম্বর উদয়পুরের রাজকীয় হোটেলে তাদের বিয়ের আসর বসবে। তাদের বিয়ে উপলক্ষে নিমন্ত্রণ পেয়েছেন কাছের ও দূরের আত্মীয়-স্বজনরা। পরিণীতির বোন এবং জামাইবাবু প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের কাছে লস এঞ্জেলসেও পৌঁছে গিয়েছে নিমন্ত্রণ পত্র। তবে শালির বিয়েতে নাকি উপস্থিত থাকতে পারবেন না নিক।
দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই মুহূর্তে নিক তার দুই ভাই জো এবং কেভিনের সঙ্গে মিউজিক্যাল ট্যুরে বেরিয়েছেন। তবে পরিণীতির বিয়ের ‘ওয়েলকাম লাঞ্চ’-এর দিন অর্থাৎ ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠান রয়েছে। সে দিন গান গাইবেন নিক। 
তার পর মাঝে এক দিনের বিরতি অর্থাৎ ২৪ সেপ্টেম্বর অভিনেত্রীর বিয়ের দিন ছুটি। কিন্তু তার ঠিক পরের দিন ২৫ তারিখে রয়েছে পিটসবার্গে নিকের শো। সব মিলিয়ে এক দিনের ব্যবধানে হয়তো ভারত আসাটা সম্ভব হবে না প্রিয়াঙ্কার স্বামীর।
 এর আগে গত ১৩ই মে দিল্লির কপূরথালা হাউসে ধুমধাম করে বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হয় পরিণীতির। সেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু নিক জোনাস আসেননি। মাত্র একদিনের জন্য বোনের বাগানের অনুষ্ঠানে উপস্থিত থাকতে এসেছিলেন প্রিয়াঙ্কা। তবে বোনের বিয়ে উপলক্ষে প্রিয়াঙ্কা আবার আসবেন। সঙ্গে থাকবেন তার মেয়ে মালতিও।
বিয়ের মূল অনুষ্ঠানটি শুরু হওয়ার আগে দিল্লিতে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছেন রাঘব এবং পরিণীতি। ‘চোপড়া ভার্সেস চাড্ডা’ এই ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করতে চলেছেন তাদের বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের নিয়ে। ক্রিকেট রাঘব এবং পরিণীতির ভীষণই পছন্দের খেলা।এছাড়া বিয়ের দিনই সন্ধ্যেবেলায় তাজ লীলা প্যালেসে তাদের রিসেপশনের অনুষ্ঠান সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat