ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৯
  • ৭০৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এ্যাস্টন ভিলা থেকে কাতারি ক্লাব আল দুহাইলে এক বছরের ধারে যোগ দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপ কুটিনহো। প্রিমিয়ার লিগের ক্লাবটির পক্ষ থেকে  এ কথা জানানো হয়েছে।
গত বছর বার্সেলোনা থেকে ধারে খেলতে আসার পর প্রিমিয়ার লিগের ক্লাবের হয়ে নিজেকে খুব একটা প্রমান করতে পারেননি কুটিনহো। ৩১ বছর বয়সী এ তারকা এরপর ১৭ মিলিয়ন পাউন্ডে স্থায়ীভাবে ভিলার সাথে চুক্তি করেছিলেন। কিন্তু গত মৌসুমে মাত্র এক গোল করেছেন। এবারের মৌসুমে দুই ম্যাচে বদলী হিসেবে খেলেছেন। আগস্টে এভারটনের বিপক্ষে ৪-০ গোলের জয়ের ম্যাচটিতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন কুটিনহো। ঐ ম্যাচটিই ছিল ভিলার হয়ে তার শেষ ম্যাচ। 
প্রিমিয়ার লিগের ট্রান্সফার উইন্ডো বন্ধ হবার পরও আল দুহাইলে যোগ দিতে কুটিনহোর কোন বাঁধা নেই। কারন কাতারি ট্রান্সফার উইন্ডো বন্ধ হচ্ছে আগামী ১৮ সেপ্টেম্বর। 
বিবৃতিতে আরো বলা হয়, ‘২০২২ সালের জানুয়ারিতে ব্রাজিলিয়ান এই তারকা ভিলাতে প্রাথমিক ভাবে ধারে খেলতে আসেন। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে অভিষেকেই তিনি গোল করেছিলেন। দুর্দান্ত পারফরমেন্স দিয়ে বার্সেলোনা থেকে তার ধারের চুক্তিটি পরবর্তীতে স্থায়ী করা হয়। এ পর্যন্ত ভিলার হয়ে ৪৩ ম্যাচে কুটিনহো ৬ গোল করেছেন।’
২০১৩-১৮ সাল পর্যন্ত লিভারপুলের হয়ে খেলেছেন কুটিনহো। ২০১৮ সালে ১০০ মিলিয়ন পাউন্ডে তিনি বার্সেলোনায় পাড়ি জমান। 
আল দুহাইল গত বছর  কাতার স্টার্স লিগের শিরোপা জয় করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat