ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৭
  • ৭০৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণী অভিনেত্রী হিসেবে নয়নতারা ‘লেডি সুপারস্টার’ নামেই পরিচিত। এদিকে বলিউডের প্রথম সিনেমাতেও বাজিমাত করেছেন তিনি। নয়নতারার ব্যক্তিগত ও পেশাগত উভয় জীবন নিয়েই ভক্তরা উৎসাহী থাকলেও তিনি অবশ্য সোশ্যাল মিডিয়া থেকে এতদিন দূরেই ছিলেন। কিন্তু ‘জাওয়ান’ মুক্তির পরই তাকে আবার নতুন করে চেনার চেষ্টা করছেন ভক্তরা। ‘জওয়ান’ মুক্তি উপলক্ষে সম্প্রতি ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করেছেন এই অভিনেত্রী। আর প্রথম পোস্ট করেই সাড়া ফেলেছেন তিনি।
পিংকভিলার প্রতিবেদনে বলা হয়েছে, বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকেও ছাড়িয়ে গেছে নয়নতারা। এর আগে মিলিয়ন অনুসারীর রেকর্ড দখলে ছিল ক্যাটরিনা কাইফের, যা তিনি অর্জন করেছিলেন ২৪ ঘণ্টার ব্যবধানে।
তার সাড়া ফেলা প্রথম পোস্টটি ছিল ‘জওয়ান’ হিন্দি ট্রেলার, যা একই দিনে নির্মাতাও প্রকাশ করেছেন। পাশাপাশি অভিনেত্রীর দুই ছেলের ছবি এবং ভিডিও পোস্ট করেছেন, যা দেখে অনুসারীদের অনেকেই ভালোবাসার ইমোজি দিয়েছেন।
জওয়ান’ মুক্তির আগেই নয়নতারার ডেয়ার ডেভিল লুক ভাইরাল হয়। সিনেমার পোস্টার শেয়ার করে শাহরুখ খান লিখেছিলেন, ‘ঝড়ের আগে যে বাজ পড়ে ইনিও তাই! নয়নতারা। ’অ্যাটলি পরিচালিত সিনেমা ‘জাওয়ান’এ নয়নতারাকে দেখা যাবে দুর্ধর্ষ এক পুলিশ কর্মকর্তার ভূমিকায়। এ ছবিতে দর্শক তাকে নতুনরূপেই আবিষ্কার করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat