ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩১
  • ৫৯৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জোয়া আখতারের নতুন সিরিজ ‘দি আর্চিজ’-এর মাধ্যমেই খুব শিগগিরই অভিনেত্রী হিসেবে হাতেখড়ি হতে চলেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের মেয়ে সুহানা খান। তবে অভিনয়ে আসার আগেই মাঝে মধ্যেই নানান কাণ্ডে আলোচনায় আসেন তিনি। এবার জানালেন প্রেমের জন্য কেমন পুরুষ পছন্দ তার।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ‘দি আর্চিজ’-এ ভেরোনিকা লজের চরিত্রে দেখা যাবে শাহরুখকন্যা সুহানা খানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুহানাকে প্রশ্ন করা হয়, ভেরোনিকা কী করবে যদি দেখে তার প্রেমিক কোনো মেয়েকে প্রেমের প্রস্তাব দিচ্ছে? এর জবাবে সুহানা বলেন, ভেরোনিকার কাছে ছেলেদের লম্বা তালিকা আছে, যারা ওর পেছনে লাইন দিয়ে পড়ে থাকে। আর প্রেমিক এ রকম করলে ও নিজেও অন্য ছেলের সঙ্গে বন্ধুত্ব করে নেবে।
পর্দায় যেমনই হোক না কেন, বাস্তবের সুহানা কিন্তু একেবারেই আলাদা। বলা যায়, এক পুরুষেই বিশ্বাসী তিনি।এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ভেরোনিকা এমন করলেও, সুহানা কিন্তু তা কখনোই করবে না। আমার প্রেমিক আমার পেছনে এমন কিছু করছে, জানতে পারলে সেই সম্পর্কই ভেঙে দেব। আমার এ রকম পুরুষ পছন্দ যে এক নারীর সঙ্গে সারা জীবন কাটাবে।
তবে দীর্ঘদিন ধরে বলিপাড়ায় জোর গুঞ্জন রয়েছে, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সুহানা। গত বছরের আগস্ট মাস থেকেই নাকি দুজনের রসায়ন জমেছে। তবে এখনই কিছু প্রকাশ্যে আনতে নারাজ সময়ের চর্চিত এই জুটি। আর তাদের এই সম্পর্কে সম্মতি রয়েছে দুই পরিবারেরও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat