ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৬
  • ৪৫৫৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১ সেপ্টেম্বর স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সমাবেশে ৫ লক্ষাধিক শিক্ষার্থী জড়ো করার আশা করছে সংগঠনটি।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এই ঘোষণা দেন। 
তিনি বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ ইতিহাসের যুগান্তকারী সমাবেশ করতে যাচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। এটি হবে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানাতে এবং শোককে শক্তিতে রূপান্তর করতেই এই সমাবেশ।’
সাদ্দাম হোসেন বলেন, পাঁচ লাখ ছাত্রলীগ নেতাকর্মীর বাইরেও কয়েক লাখ সাধারণ শিক্ষার্থী সমাবেশে অংশ নেবে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে এটাই প্রমাণ হবে ১ সেপ্টেম্বর।
এর আগে, আগামী ৩১ আগস্ট এ ছাত্রসমাবেশ করার কথা থাকলেও এইচএসসি পরীক্ষার বিষয় চিন্তা করে সেটি পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর করার পরিকল্পনা গ্রহণ করা হয়।
ছাত্রলীগের সভাপতি জানান, ছাত্রসমাবেশ সফল করাসহ সারাদেশ থেকে শিক্ষার্থীদের ছাত্রসমাবেশে নিয়ে আসতে ছাত্রলীগ ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ১২৭টি সমন্বয় টিম গঠন করেছে। একইসঙ্গে দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে দিনরাত প্রচারণা চালাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলন সঞ্চালন করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।এসময় উপস্থিত ছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat