ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৪
  • ৫৬৭০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরাবরই বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন অভিনত্রী কঙ্গনা রানাওয়াত। তবে ভালো কাজেও যে তাকে দেখা যায় না তেমনটাও নয়। মাঝে মাঝেই অন্যায়ের প্রতিবাদ করে শিরোনামে আসেন তিনি। স্বজনপ্রীতিসহ পারিশ্রমিক, সব জায়গাতেও নানা সময় সরব ভূমিকায় দেখা গেছে এই অভিনেত্রীকে। যে কারণে বলিউডে তার শত্রুর তালিকায়ও কম লম্বা হয়নি। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় নির্মাতা ও প্রযোজক করণ জোহর।
তবে সম্প্রতি কঙ্গনা প্রশংসায় মত্ত হয়েছে করণ। যদিও কঙ্গনা মিষ্টি কথায় ভুলে যাওয়ার পাত্রী নন। কারণ করণের বিরুদ্ধেই সবচেয়ে বেশি স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন কঙ্গনা। তাই করণের মিষ্টি কথা তার কাছে তেঁতোই লাগছে।
সম্প্রতি এক সাক্ষাত্কারে করণকে প্রশ্ন করা হয়, রাজনৈতিক বিষয় নিয়ে কখনও সিনেমা নির্মাণ করবেন কি-না? জবাবে করণ বলেন, ‘এমার্জেন্সি ছবিটা এরইমধ্যে তৈরি হয়েছে এবং ছবিটা দেখার জন্য উদগ্রীব আমি।’
করণের মুখে এমন ইতিবাচক কথা শুনে মোটেও আশ্বস্তবোধ করছেন না কঙ্গনা। বরং ভয় পাচ্ছেন বলেই জানান। কঙ্গনা টুইট করে বলেন, ‘শেষবার মণিকর্ণিকার সময় বলেছিলেন, তিনি দেখার জন্য মুখিয়ে আছেন। তারপর প্রায় সব প্রধান অভিনেতা-অভিনেত্রীদের পয়সা দেওয়া হয়েছিল আমার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানোর জন্য। ছবিটা যাতে ফ্লপ হয়, তার চেষ্টাও হয়েছিল। তাই এবার আমি সত্যি ভয় পাচ্ছি!’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat