ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ৯১০১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে  যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে ২৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে ।বিসিজি চাঁদপুর স্টেশনের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে অভিযানকালে এই কারেন্ট জাল জব্দ করা হয়।  জব্দকৃত জালের আনুমানিক বাজার মুল্য ৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা বলে জানাগেছে। 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর জেলার মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। 
অভিযানে ফতুল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এম ভি গাজী সালাউদ্দীনে তল্লাশী করে আনুমানিক ২৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন । জব্দ করা কারেন্ট জালের  আনুমানিক বাজার মুল্য ৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত জালের প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, আটককৃত কারেন্ট জাল গুলো পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat