ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ১০৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ির কাছে শুক্রবার বেলা পৌনে ১১ টার দিকে পেছন থেকে অজ্ঞাত বাসের ধাক্কায় মাওয়াগামী মোটরসাইকেল চালক বাবা আমির হোসেন(৪০) নিহত ও বাইকআরোহী পুত্র বিল্লাল হোসেন(১১) গুরুতর আহত হয়েছে।  
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, কেরাণীগঞ্জের তেঁগরিয়ার বনগাঁও এলাকার বাসিন্দা রোকন মিয়ার পুত্র আমির তার কিশোর পুত্রকে নিয়ে ছুটির দিন মাওয়ায় বেড়াতে যাচ্ছিলেন। মাওয়াগামী লেনের পেছন থেকে একটি দ্রুতগামী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাইকটি ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আমির হোসেনকে মৃত ঘোষণা করেন।
বিল্লালকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। দুর্ঘটনা কবলিত বাইক উদ্ধার করা হয়েছে, বাসটি শনাক্তের চেষ্টা চলছে।  
লাশটি শ্রীনগরের হাসাঁড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। মহাসড়কটিকে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat