ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ৮০৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তুর্কি মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজে গত সপ্তাহান্তে রাশিয়ার নৌবাহিনীর হামলার ঘটনার পর এ নিয়ে আরো উত্তেজনা এড়াতে তুরস্ক মস্কোকে সতর্ক করে দিয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের দপ্তর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ঘটনাটি নিয়ে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর কয়েক দিনের নীরবতা ভেঙ্গে বলেছে, ‘রাশিয়ার হস্তক্ষেপের পর রাশিয়ান ফেডারেশনে থাকা আমাদের আলোচকদের কৃষ্ণ সাগরে উত্তেজনা বাড়ায় এমন ধরনের প্রচেষ্টা এড়াতে যথাযথভাবে সতর্ক করা হয়েছিল।’
সুকরু ওকান নামের জাহাজটি পালউয়ের পতাকা উড়িয়ে চলার সময় গত রোববার রাশিয়ার নৌবাহিনী এটি লক্ষ্য করে গুলি চালায়।
ইউক্রেনের কৃষি পণ্য রপ্তানির প্রধান রুট দেশটির ইজমেল বন্দর অভিমুখে যাওয়ার আগে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা জাহাজটি পরিদর্শন করার জন্য তাতে উঠেন।
গত মাসে ঐতিহাসিক ইউক্রেনীয় শস্য চুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণের পর কৃষ্ণ সাগর অঞ্চলে ধারাবাহিক হামলা চলাকালে এ ঘটনা ঘটে।
তুরস্ক জাতিসংঘ সমর্থিত মস্কো ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত শস্য চুক্তির মধ্যস্থতা করতে সাহায্য করেছিল।
এদিকে রুশ হামলার বিষয়ে কিছু না বলায় এরদোয়ানের দপ্তর দেশের জনগণের সমালোচনার মুখে পড়ে।
কিন্তু এ নিয়ে এরদোয়ানের দপ্তরের বৃহস্পতিবারের মন্তব্য তার সমালোচকদের বিরুদ্ধে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat