ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৪
  • ৬৭৫৯৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি  : নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ জন আসামি গ্রেফতার। মাদক মামলায় দুই জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।
সোমবার (১৪ আগস্ট) ভোর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেন- নড়াইল সদর থানার সীমাখালি গ্রামের আবদার হোসেন সরদারের ছেলে ফরহাদ সরদার। তাকে বিজ্ঞ আদালত মাদক মামলায় দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। অপর আসামি পেড়লী গ্রামের গোলাম মোস্তফা ফকিরের ছেলে কালাম ফকির। তাকে বিজ্ঞ আদালত মাদক মামলায় দোষী সাব্যস্ত করে ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শাহ আলম ও এএসআই (নিঃ) চয়ন কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat