ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ৫৯৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ও ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুতায়িত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
 ভোলা সংবাদদাতা জানান- জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ বিদ্যুতায়িত হয়ে মো. সজিব (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার সাচরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকায় বৈদ্যুতিক প্লাগ লাগানোর সময় এই দুর্ঘটনা ঘটে। মৃত সজিব একই এলাকার হারেস ডাক্তারের ছেলে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া জানান, সজিব সকালে নিজ বসত ঘরে বৈদ্যুতিক প্লাগ লাগানোর সময় বিদ্যুৎপৃষ্টে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।ওসি জানান,পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপ মৃত্যুর মামলা হবে বলে জানান তিনি।
 ঝিনাইদহ সংবাদদাতা জানান- জেলার কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার সকালে  উপজেলার তালিনা  গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি গোলাম রসুল (৩৬) গ্রামের একটি বাড়িতে বৈদ্যুতিক মোটর মেরামতের কাজ করছিলো। সেসসময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোলাম রসুল তালিনা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
কোটচাঁদপুর  থানার ওসি মো. মঈন উদ্দিন জানান-  অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat