ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১১
  • ৮১৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাঁচ বছরের চুক্তিতে ১০ মিলিয়ন ইউরো ব্যয়ে জাপানীজ ফরোয়ার্ড কেইতো নাকামুরাকে অস্টিয়ান ক্লাব এলএএসকে থেকে দলে ভিড়িয়েছে লিগ ওয়ানের ক্লাব রেইমস। ফরাসি ক্লাব সূত্র এই ঘোষনা দিয়েছে।
২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড সব ধরনের প্রতিযোগিতায় এলএসকে’র হয়ে ২০ গোল করেছেন। লিলি ছাড়াও তাকে দলে পেতে অন্য আরো কিছু শীর্ষ ক্লাব আগ্রহ জানিয়েছিল। 
রেইমসে নাকামুরা তার জাতীয় দলের সতীর্থ জুনিয়া ইতোর সাথে যোগ দিচ্ছেন। 
গত মৌসুমে ফরাসি লিগ টেবিলের ১১তম স্থানে থেকে আসর শেষ করেছির রেইমস। আর্সেনাল থেকে ফোলারিন বালোগানের ধারের চুক্তি শেষ হয়ে যাবার পর রেইমস এখনো তাদের আক্রমনভাগ শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 
এ বছরের শুরতে জাপানের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে নাকামুরার। জুনে এল সালভাদোরের বিরুদ্ধে তিনি ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat