ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৭৭০৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন  বলেছেন, শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে আওয়ামী লীগ। দেশে শান্তি রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা।
আজ বৃহস্পতিবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, ১৯৭৫ সালের আগষ্ট মাসের ১৫ তারিখ এক ষড়যন্ত্রের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যা করে স্বাধীনতা বিরোধীরা। তাদের উত্তরসূরীরা আবার ষড়যন্ত্র শুরু করেছে। ১৫ আগস্ট বেগম জিয়ার ভুয়া জন্মদিন উদযাপন করতো।  দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, জনগণ তাদের রাজনৈতিকভাবে শক্ত হাতে প্রতিহত করবে।
এছাড়াও নেতা কর্মীদের উদ্দেশ্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আপনারা জনগণের কাছে যান। তাদের বলেন বর্তমান প্রধানমন্ত্রী কত উন্নয়ন করেছে। আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় আছে বলেই দেশ উন্নত হয়েছে। আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগককেই ক্ষমতায় আনতে হবে।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের সঞ্চালনায় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি বিষয়ে পরামর্শমূলক বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহীন, এ্যাড. শফিকুল আলম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মুকুল, শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল প্রমুখ।
সভায় ১৫ আগস্ট প্রতিটি ওয়ার্ডে, মহল্লায় জাতীয় শোক দিবসে সভা সমাবেশের সিদ্ধান্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat