ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৯২৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন এশিয়া কাপের দল নিয়ে  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তিন নির্বাচকের সাথে আলোচনা করেছেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ক্রিকেট অপারেশন্স বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে খেলোয়াড়দের অনুশীলন সেশন দেখেছেন ছুটি কাটিয়ে গতকাল ঢাকায় পৌঁছা হাথুরুসিংহে। এ সময় ব্যক্তিগত অনুশীলনে ছিলেন খেলোয়াড়রা।
এবার বাবার সাথে বাংলাদেশে এসেছেন অস্ট্রেলিয়ায় বসবাস করা হাথুরুসিংহের ছেলে। খেলোয়াড়দের সাথে দেখা করতে অনুশীলন মাঠে আসেন তিনিও।
ইনজুরির কারনে নেতৃত্ব থেকে তামিম ইকবাল সরে যাবার পর এখনও ওয়ানডে অধিনায়ক চূড়ান্ত করতে পারেনি বিসিবি। কিন্তু এশিয়া কাপের দল ঘোষণার জন্য মাত্র দুই দিন সময় হাতে আছে বিসিবির।  
অধিনায়ক বাছাই করতে সাকিব আল হাসান, লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজকে নিয়ে ইতোমধ্যেই একটি সংক্ষিপ্ত তালিকা করেছে বিসিবি। তাদের মধ্যে একজন তামিমের পরিবর্তে ভারতে মাটিতে আসন্ন আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat