ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৯
  • ১০১২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্ট্রাইকার ক্রিস্টোফার এনকুকু হাঁটুর ইনজুরির কারনে অনির্ধারিত সময়ের জন্য ছিটকে পড়ায় চেলসি ডুসান ভ্লাহোভিচকে দলে ভেড়ানোর আগ্রহ দেখিয়েছে। ইএসপিএন’র একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 
৬০ মিলিয়ন ইউরোতে এবারের গ্রীষ্মে আরবি লিপজিগ থেকে চেলসিতে এসেছে এনকুকু। গত সপ্তাহে শিকাগোতে করুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে চেলসির হয়ে খেলতে নেমে তিনি আঘাত পান। 
মঙ্গলবার এ বিষয়ে এক বিবৃতিতে চেলসি বলেছে, ‘এনকুকুর হাঁটুতে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। কবে নাগাদ তিনি ফিরতে পারেন এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা। ক্লাবের মেডিকেল বিভাগের সাথে ২৫ বছর বয়সী এনকুকু এখন পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।’
প্রাথমিক ভাবে ইঙ্গিত দেয়া হয়েছিল অন্তত তিন মাসের জন্য এনকুকু ছিটতে গেছেন। এই তথ্য ক্লাবের নতুন কোচ মরিসিও পোত্তেত্তিনোর জন্য দু:সংবাদ বয়ে এনেছে। যুক্তরাষ্ট্র প্রাক-মৌসুম সফরে এনকুকু চেলসির অন্যতম সফল পারফর্মার ছিলেন। তিনটি গোল করেছেন তিনি। গত মৌসুমে ৩৮ প্রিমিয়ার লিগ ম্যাচে মাত্র ৩৮ গোল করা চেলসির এবার উন্নতি চান পোচেত্তিনো।
একটি সূত্র জানিয়েছে জুভেন্টাসের ফরোয়ার্ড ভøাহোভিচকে যেকোন মূল্যে দলে আনতে চাচ্ছে চেলসি। বিশেষ করে রোমেলু লুকাকু এবার চেলসির ছাড়ার প্রায় দ্বারপ্রান্তে রয়েছেন। চেলসিও চাচ্ছে তাকে সৌদি আরবের কোন ক্লাবের কাছে ছেড়ে দিতে। তবে বেলজিয়াম এই স্ট্রাইকার চাচ্ছেন ইতালিতে ফিরে যেতে। জুভেন্টাসের ইচ্ছা ভøাহোভিচকে ছেড়ে দিতে। কিন্তু দুই ক্লাবের মধ্যে কোনভাবেই সমঝোতা হচ্ছেনা। চেলসি লুকাকুকে ছাড়তে ৪৬ মিলিয়ন ইউরো চাচ্ছে, অন্যদিকে ভøাহোভিচের জন্য জুভেন্টাস চাচ্ছে ৮০ মিলিয়ন ইউরো। ২০২২ সালে জানুয়ারিতে ফিওরেন্টিনা থেকে জুভেন্টাসে আসার পর ৬৩ ম্যাচে ২৩ গোল করেছেন ভøাহোভিচ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat