ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৬
  • ৯২৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাঁটুর ইনজুরির কারনে লিভারপুলের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে খেলতে পারছেন না চেলসির নতুন চুক্তিভূক্ত তারকা ক্রিস্টোফার এনকুকু। প্রাক-মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ম্যাচেস হাঁটুর ইনজুরিতে পড়েছেন এনকুকু।
ব্রিটিশ গণমাধ্যমে দাবী ইনজুরির মাত্রা ততটা গুরুতর না হলেওে কয়েক সপ্তাহ এনকুকুকে মাঠের বাইরে থাকতে হতে পারে। পরবর্তী আরো কিছু পর্যবেক্ষনের জন্য ফরাসি এই তারকা ইতোমধ্যেই লন্ডনে ফিরে এসেছেন। 
গত বৃহস্পতিবার শিকাগো সোলজার ফিল্ডে চেলসির শেষ প্রাক-মৌসুম ম্যাচে ইনজুরির এই ঘটনা ঘটেছে। ম্যাচের ২২ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন এনকুকু। ডর্টমুন্ডের ম্যাটস হামেলসের সাথে সংঘর্ষে এনকুকু আঘাত পান। ম্যাচের শুরুতেই শিকাগোর মাঠ নিয়ে খেলোয়াড় ও কোচিং স্টাফরা শঙ্কা জানিয়েছিলেন। 
এই স্টেডিয়ামটি এনএফএল’র সবচেয়ে ছোট দলের হোম গ্রাউন্ড। সম্প্রতি ইংলিশ জনপ্রিয় গায়ক এড শিলানের একটি কনসার্ট এই মাঠে আয়োজিত হয়েছে। এই কনসার্ট দেখতে ৭৩ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটিতে উপচে পড়া ভিড় ছিল। এনকুকুর ইনজুরির পিছনে এটাই একটা কারন হিসেবে উল্লেখ করা হয়েছে। 
যদিও চেলসি ম্যানেজার মরিসিও পোচেত্তিনো মাঠকে দায়ী করতে অস্বীকৃতি জানিয়েছেন। 
এবারের গ্রীষ্মে ৫৩ মিলিয়ন পাউন্ডে আরবি লিপজিগ থেকে স্ট্যামফোর্ড ব্রীজে এসেছেন ২৫ বছর বয়সী এ্যাটাকিং মিডফিল্ডার এনকুকু। এনকুকুর অনুপস্থিতিতে মিখাইলো মাড্রিক ও ইয়ান মাটসেন প্রথম দলে খেলার সুযোগ পেতে মুখিয়ে আছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat