ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩১
  • ৭৯২৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক আফ্রিকান সাফারিতে গত শনিবার একটি জেব্রার বাচ্চা জন্ম হয়। ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তারের বরাত দিয়ে বন্য প্রাণি পরিদর্শক নিগার সুলতানা জানান, জন্ম লাভের পর মা জেব্রা ও বাচ্চা সুস্থ রয়েছে এবং দলের সাথে ঘুরে বেড়াচ্ছে। পার্কে নতুন এ জেব্রার বাচ্চাসহ এক বছরে এ পর্যন্ত ৯টি বাচ্চা জন্ম নেয়। এ শাবক নিয়ে বর্তমানে জেব্রার পরিবারের সদস্য সংখ্যা হলো ২৭ ।
জেব্রা হলো অশ্ব (equidae) পরিবারের আফ্রিকান অযুগ্ম-খুর-যুক্ত চতুষ্পদ স্তন্যপায়ী যারা তাদের স্বতন্ত্র সাদা-কালো ডোরার জন্যে পরিচিত। জেব্রার সাদা কালো ডোরা দেখতে একই রকম মনে হলেও কোনটির সাথে কোনো টির ডোরার মিল নেই। এরা ছোট থেকে শুরু করে বড় পাল তৈরি করে ঘুরে বেড়ায়। তারা সামাজিক প্রাণি, যারা “হারেম” নামে পরিচিত গ্রুপে বাস করে যা সাধারণত একটি পুরুষ এবং একাধিক মাদী জেব্রা নিয়ে গঠিত।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, জেব্রা তৃণভোজী এবং প্রাথমিকভাবে ঘাস খায়, তবে গাছ ও গুল্ম থেকে পাতা, বাকল এবং ডালপালাও খেতে পারে।
জেব্রা সাধারণত ঃ ২-৩ মি (৮ ফুট) লম্বা হয়, ঘাড় পর্যন্ত উচ্চতা ১.২৫-১.৫ মি (৪-৫ ফুট), এবং এদের ওজন ৩০০ কেজি (৯০০ পাউন্ড) হতে পারে। ডোরার পাশাপাশি এদের ঘাড়ে কেশর-সদৃশ খাড়া চুল থাকে। ঘোড়া বা গাধার মত জেব্রাকে পোষ মানানো যায় না। জেব্রা আনুমানিক বন্য পরিবেশে ২০ বছর আবদ্ধ পরিবেশে (captive)  ৪০ বছর বাঁচে। মাদী জেব্রা ২-৩ বছরে এবং পুরুষ জেব্রা ৫-৬ বছরে পূর্ণাঙ্গ প্রাপ্ত হয়। জেব্রা সাধারণত একটি করে বাচ্চা জন্ম দেয়। সেক্টর শাবক জন্ম লাভের কিছু সময় পরই উঠে দাঁড়ায় এবং মায়ের দুধ পান করে জীবন ধারণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat