ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩০
  • ৯৩১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি ও তাদের জোট সঙ্গীদের আগুন সন্ত্রাসের পথ পরিহার করে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।  বিএনপি ও তাদের জোট সঙ্গীদের আগুন সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আজ জাসদ চত্ত্বরে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে সমাবেশ  থেকে এ আহবান জানানো হয়। সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হয়। 
মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে শনিবার ঢাকার বিভিন্ন প্রবেশ পথে বাসে আগুন, পুলিশের গাড়িতে আগুন দিয়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে বিএনপি প্রমাণ করেছে দলটি বদলায়নি, শোধরায়নি। নেতৃবৃন্দ বিএনপি ও তাদের জোট সঙ্গীদের আগুন সন্ত্রাসের পথ পরিহার করে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্র চক্রান্ত নৈরাজ্য অসাংবিধানিক অপরাজনীতি রুখে দিয়ে সংবিধান অনুযায়ী যথা সময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে হবে।ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার হারুন-অর-রশীদ সুমন, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ।  সমাবেশ শেষে একটি মিছিল পল্টন, বঙ্গবন্ধু এভিনিউয়ের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat