ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৬
  • ৬৮৩৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি  প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রত্যেককে সমান মর্যাদা দেয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। 
প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে থার্ড জেন্ডার ও  ট্রান্সজেন্ডারদের আইসিটি বিষয়ে দক্ষ করে তুলতে ‘আইসিটি প্রশিক্ষণ কোর্স’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তৃতীয়লিঙ্গের জনগোষ্ঠী যথাযথ সুযোগ ও  প্রশিক্ষণ পেলে সরকারি-বেসরকারি পর্যায়ে নেতৃত্ব দিতে সক্ষম- এ কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন,আইসিটি বিভাগের উদ্যোগে আগামী ২-৩ মাসের মধ্যে তৃতীয় লিঙ্গের জন্য স্মার্ট জব ফেয়ারের আয়োজন করা হবে। 
তিনি আরো বলেন, এই ফেয়ারে চাকরিদাতারা অন স্পট চাকরি দেবেন। আর অংশগ্রণকারীদের  প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে। 
ইতোমধ্যে আইসিটি বিভাগ ১২টি স্মার্ট কর্মসংস্থান মেলা করেছে। ঢাকাসহ পর্যায়ক্রমে ৬৪ জেলাতেই হবে। 
তিনি আরো বলেন, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যে  কোডার্স ট্রাস্ট এর মাধ্যমে ৫৫ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে তৃতীয় লিঙ্গের ৫ হাজার মানুষকে  প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে। 
এছাড়া দেশের অবহেলিত জনগোষ্ঠীর জন্য ২ হাজার কোটি টাকা ব্যয়ে ‘সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্ট্রারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট (সীড)’  প্রকল্প  গ্রহণ করা হবে বলেও  প্রতিমন্ত্রী জানান।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর থেকে ট্রান্সজেন্ডারদের ভালোবাসেন, তার বড় প্রমাণ তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়া। নাগরিক সনদপত্রে মায়ের নামের পাশাপাশি লিঙ্গের স্থানে তাদের সামাজিক, রাষ্ট্রীয় ও আইনগতভাবে মর্যাদা দেয়া হয়েছে। এটা সমাজের দৃষ্টিভঙ্গির বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমারের সভাপতিত্বে কোডার্স ট্রাস্ট চেয়ারম্যান আজিজ আহমেদ ও সোশ্যাল ওয়েলফেয়ার প্রতিষ্ঠাতা সালেহ আহমেদ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat