ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৫
  • ৬৮১৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের ১০৯ টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে ২৫ টি নদীর পানি সমতল বেড়েছে, ৮১ টি স্টেশনে পানি হ্রাস পেয়েছে। ৩ টি স্টেশনে পানি সমতল অপরিবর্তিত রয়েছে। 
আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রক্ষ্মপুত্র-যমুনা, নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল কমছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুশিয়ারা ও মনু নদী ছাড়া  দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি কমছে,যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এদিকে, আজ দিবাগত রাত ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য পাঠানো এক পূর্বাভাসে বলা হয়েছে,  রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম,কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দও সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat