ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৪
  • ৬৭৮৭৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলার ৫৪ জন আত্মসমর্পণকৃত চরমপন্থীকে পুনর্বাসনের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার। 
স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীম আরা রিনির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান বিন আলী প্রমুখ। 
এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দরা আত্মসমর্পণকৃত চরমপন্থী ৫৪ জন সদস্যের স্ত্রীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat