ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৪
  • ৮৮৩০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৯৬০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এবারই প্রথম নারী প্রধান পেতে যাচ্ছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক। বিবিসি জানায়, সাত বছর গভর্নরের দায়িত্ব পালন শেষে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার (আরবিএ) দায়িত্ব ছাড়তে যাচ্ছেন ফিলিপ লোয়ি। তার স্থলাভিষিক্ত হিসেবে কর্তৃপক্ষ এরই মধ্যে মিশেল বুলকের নাম ঘোষণা করেছে।
বুলক এখন আরবিএ-র ডেপুটি গভর্নর। কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে তার ৭ বছরের মেয়াদ আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা।  
বুলক শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘দায়িত্বে আসার সময় হিসেবে এটা চ্যালেঞ্জিং, কিন্তু নির্বাহীদের শক্তিশালী একটি দল ও পরিচালনা পর্ষদ আমাকে সহায়তা করবে। নীতি এবং নানান কার্যক্রমের মধ্য দিয়ে রিজার্ভ ব্যাংক যেন অস্ট্রেলীয় জনগণের উপকারে আসে তা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’চার দশক আগে বিশ্লেষক হিসেবে অস্ট্রেলিয়ার এই কেন্দ্রীয় ব্যাংকে যোগ দিয়েছিলেন তিনি।
গত বছরের এপ্রিলে ডেপুটি গভর্নর হওয়ার আগে বুলক সহকারী গভর্নর, পেমেন্ট নীতি বিভাগের প্রধানসহ অনেকগুলো গুরুদায়িত্ব সামলেছেন।
বুলককে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।এমন এক সময়ে এই নারী দায়িত্ব নিতে যাচ্ছেন যখন অস্ট্রেলিয়াকে জিনিসপত্রের বাড়তি দামের সঙ্গে লড়াই করতে হচ্ছে। মূল্যস্ফীতি মোকাবিলায় অস্ট্রেলিয়ার এ কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat