ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৭-১১
  • ৭০৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০২৩-২৪ মৌসুমের জন্য চেলসি তাদের নতুন জার্সি উন্মোচন করেছে । নতুন মৌসুমে চেলসি তাদের জার্সির জন্য এখনো কোন স্পন্সর খুঁজে পায়নি। 
গত মৌসুমের পরে টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান থ্রির সাথে চুক্তি শেষ হয়ে গেছে ব্লুজদের। কিন্তু গত আসরে টেবিলের ১২তম স্থানে থেকে লিগ শেষ করার পর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি চুক্তি নবায়নে আর কোন আগ্রহ দেখায়নি। 
এদিকে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চেলসির আলোচনা অনেক দূর এগিয়ে গিয়েছিল। প্যারামাউন্ট+ ও স্টেক নামের  দুটি প্রতিষ্ঠানের সঙ্গে শেষ পর্যন্ত চুক্তি সই করতে পারেনি চেলসি। বেটিং প্রতিষ্ঠান স্টেকের সঙ্গে চুক্তিটি সম্ভব হয়নি প্রিমিয়ার লিগ সম্প্রচার প্রতিষ্ঠানের আপত্তির কারণে। চেলসি সমর্থকেরাও বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চেলসির বাণিজ্যিক চুক্তির বিরোধিতা করেছে। এক জরিপে দেখা গেছে ৭৭ শতাংশ সমর্থক চান না তাদের প্রিয় ক্লাবের জার্সিতে কোনো বেটিং প্রতিষ্ঠানের লোগো থাকুক। এপ্রিলে প্রিমিয়ার লিগ ঘোষনা দিয়েছে ২০২৫-২৬ মৌসুমের পর থেকে কোন বেটিং প্রতিষ্ঠানের লোগো জার্সির সামনে থাকতে পারবে না।
চেলসি জানিয়েছে আগামী ১৬ আগস্ট থেকে ওয়েবসাইটে ও তাদের নিজস্ব দোকানগুলোতে নতুন জার্সি পাওয়া যাবে। তিনদিন আগে লিভারপুলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে চেলসি। ২৩ আগস্ট থেকে বড় পরিসরে জার্সি বিক্রি শুরু হবে। 
প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফরেও চেলসিকে পৃষ্ঠপোষক বিহীন জার্সি পড়েই মাঠে নামতে হচ্ছে। এর আগে গত মৌসুমের শুরুতে নটিংহ্যাম ফরেস্টের জার্সিতেও কোন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম ছিল না। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat