ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৭-১০
  • ৬৮৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তুরস্কের  ক্লাব গ্যালাতাসারের সাথে দীর্ঘ মেয়াদী স্থায়ী চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন মাউরো ইকার্দি। ফরাসি দৈনিক এল’ইকুয়েপ এই তথ্য প্রকাশ করেছে।  
সদ্য সমাপ্ত তুরষ্ক লিগে গ্যালাতাসারের হয়ে ধারে খেলে ইকার্দি ২২ গোল করেছেন। এর মধ্যে শেষ ছয় ম্যাচে করেছেন নয় গোল। ২০১৯ সালের পর প্রথম লিগ শিরোপা জয়ে তার অবদান ছিল সর্বাগ্রে। নগর প্রতিদ্বন্দ্বী ফেনারবাচ ও বেসিকতাসকে পিছনে ফেলে টার্কিশ লিগ শিরোপা জয় করে গ্যালাতাসারে। 
পিএসজিতে ধীরে ধীরে নিজের অবস্থান হারিয়ে ফেলা এই আর্জেন্টাইন স্ট্রাইকার স্থায়ী ভাবে যে তুরষ্কে পাড়ি জমাবেন তা অনেকটাই অনুমেয় ছিল। গত জুনে এ ব্যপারে ইঙ্গিতও দিয়েছিলেন ইকার্দি, ‘সত্যিকার অর্থেই আমি ইস্তাম্বুলে থাকতে চাই। প্যারিসে আমি ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটিয়েছি, কিন্তু সেগুলো নিয়ে রাস্তাঘাটে কোন ধরনের উত্তেজনা দেখতে পাইনি। অথচ এখানে আমি আমর প্রতি সকলের আগ্রহ দেখে অবাক হয়েছি।’
পিএসজি ও গ্যালাতাসারে ইকার্দির ব্যপারে চুক্তির প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। স্থায়ী ট্রান্সফারের বিষয়টিও ইকার্দির আগ্রহেই সম্পন্ন হতে যাচ্ছে। ট্রান্সফার ফি বাবদ গ্যালাতাসারে এই আর্জেন্টাইনের জন্য ১০ মিলিয়ন ইউরো দিচ্ছে বলে সূত্রটি জানিয়েছে। 
এবারের গ্রীষ্মে প্রথম খেলোয়াড় হিসেবে ইকার্দি পার্ক ডি প্রিন্সেস ছাড়ছেন না। আগামী মৌসুমে শিরোপা ধরে রাখার মিশনে লিয়ান্দ্রো  পারডেসকেও প্যারিস থেকে দলে আনার চেষ্টা চালাচ্ছে টার্কিশ জায়ান্টরা। 
এদিকে পিএসভি আইন্দোভেনের কাছে ২০২৪ সালের জুন পর্যন্ত লেফট-ব্যাক প্যাট্রিক ভ্যান আনহোল্টকে ধারে ছেড়ে দেবার পর এই পজিশনে নতুন কাউকে দলে আনার আগ্রহ দেখিয়েছে গ্যালাতাসারে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat