ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৮
  • ৬৬১২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইভরি কোস্টে প্রবল বর্ষণ ও ভূমিধসে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
সামরিক বাহিনীর অগ্নিনির্বাপক  ব্রিগেড জিএসপিএম জানায়, শুক্রবার পর্যন্ত গণনা করা এ সংখ্যা ছিল আংশিক।
জিএসপিএম ক্যাপ্টেন ও অপারেশন উপ-প্রধান অ্যানিসেট বাহ এএফপি’কে বলেন, ‘আইভরি কোস্টের বৃহত্তম নগরী এবং বাণিজ্যিক কেন্দ্র আবিদজানের দুই জেলা থেকে আমরা ১০ জনের মৃত্যুর খবর পেয়েছি। এদের মধ্যে ইয়োপোগনে ৯ জন এবং কোকোডি-আংরে জেলায় একজন মারা যায়।’
তিনি আরো বলেন, শিল্পাঞ্চল ইয়োপোগনে বৃহস্পতিবার ভোর তিনটায় দিকে প্রথম ভূমিধস হয়। এতে চারজন নিহত ও একজন আহত হয়।
তিনি জানান, একই এলাকায় দ্বিতীয় ভূমিধসে সাতজন আহত এবং এক শিশুসহ আরো চারজন নিহত হয়।
সেখান থেকে স্বল্প দূরে অ্যাটেকুবে-মোসিকরোতে ধসে পড়া মাটির নিচ থেকে আরেকটি লাশ উদ্ধার করা হয়।
নগরীর কেন্দ্রের কাছের কোকোডিতে ‘এক ব্যক্তি বন্যার পানিতে ভেসে যায় এবং পরে স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি খুঁজে পায়।
আইভরি কোস্টে প্রতি বছর জুন ও জুলাই মাসে ভারি বৃষ্টিপাত হতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat